দক্ষিণ কঙ্গোয় এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির রেলওয়ে বিভাগের প্রধান কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, গতকাল সোমবার রাতে পয়েন্ট নয়্যার শহর থেকে ৩৭ মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে।ট্রেনটি বিলিংগা ও চিতোন্ডি এলাকার প্রত্যন্ত অঞ্চলে লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চারটি বগি সরু উপত্যকায় পড়ে যায়। রেলওয়ে বিভাগের ওই কর্মকর্তা জানান, নিহত ও আহত ব্যক্তিদের এরই মধ্যে পয়েন্ট নয়্যার শহরের বিভিন্ন হাসপাতাল ও মর্গে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ডের জন্য সব পদক্ষেপও নেওয়া হয়েছে।’