পাকিস্তানের করাচিতে পুলিশের সিআইডি ভবনে আজ বৃহস্পতিবার এক শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের প্রচণ্ডতায় সিআইডি ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলায় ডিএসপি অফিসের কার্যালয়ের আংশিক ক্ষতি ছাড়াও আশপাশের অন্যান্য দালানের কাচ ভেঙে গেছে। নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। —দ্য নিউজ অনলাইন