লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং নাচ-গান ও যন্ত্রসংগীতে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র সংগ্রহের শেষ সময় ৬ এপ্রিল ২০১২ এবং সাক্ষাৎকার ৭ এপ্রিল বিকেল পাঁচটা থেকে জাতীয় নাট্যশালা (আর্কাইভ) বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।আবেদনপত্র পাওয়া যাবে: থিয়েটার কর্নার (নাটক সরণি, বেইলি রোড), সাগর পাবলিশার্স (নাটক সরণি, বেইলি রোড), চিলেকোঠা জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। বিজ্ঞপ্তি।