কলকাতা উত্সবে ‘ডুবসাঁতার’

নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার ছবিটির প্রদর্শনী হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। ১০ থেকে ১৭ নভেম্বর ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে এ উত্সব। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ উত্সবে যোগ দেবেন।জানা গেছে, উত্সবে ৫০টি দেশের দেড় শতাধিক চলচ্চিত্রের প্রদর্শনী হবে। উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, শাহরুখ খান ও প্রসেনজিত্।