বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসছে কলকাতায়। ২০১১ সালে মুক্তি পেয়েছে ১০১টি বাংলা ছবি। তবে সব ছবিই যে সফল হয়েছে, তা নয়। এক সমীক্ষা থেকে জানা গেছে, এ বছর সাফল্যের মুখ দেখেছে ১৫টি ছবি। ছবিগুলো হলো: ফাইটার, বাই বাই ব্যাংকক, জিও কাকা, পাগলু, শত্রু, রঞ্জনা আমি আর আসব না, ইচ্ছে, ২২শে শ্রাবণ, গোঁসাই বাগানের ভূত, রয়েল বেঙ্গল রহস্য, নৌকাডুবি, ইতি মৃণালিনী, জানালা, চ্যাপলিন ও মেমোরিজ ইন মার্চ।