কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ১০ ডিসেম্বর

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনে ১০ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আসামিপক্ষের পঞ্চম সাক্ষীর জেরা শেষ হয়। আসামিপক্ষের ষষ্ঠ ও শেষ সাক্ষী ট্রাইব্যুনালে হাজির না থাকায় যুক্তি উপস্থাপনের তারিখ ধার্য করা হয়। ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ চাইলে ৯ ডিসেম্বর ষষ্ঠ সাক্ষীকে হাজির করতে পারবেন।