জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী তাঁর যুক্তি উপস্থাপন শেষ করেন। আজ তিনি শুনানিতে আসামিপক্ষের সাক্ষীদের কিছু অসংগতি উপস্থাপন করেন।পরে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৭ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারকাজ চলাকালে কাদের মোল্লা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।