আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে পুলিশ সদর দপ্তরে একটি গাড়িবোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বেসামরিক লোক নিহত এবং ১৯ জনের মতো আহত হয়েছেন। প্রাদেশিক সরকার বিবিসি অনলাইনকে জানায়, ওই ভবনের বাইরে পার্ক করা পুলিশের একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় এক বাসিন্দা জানান, ভারী বিস্ফোরণে কয়েক মিনিট পর্যন্ত তাঁর বাড়ির জানালার কাঁচ কাঁপতে থাকে।