জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৮ আগস্ট সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ সোমবার রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর জবানবন্দি দেওয়ার কথা থাকলেও সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী নূরজাহান বেগম। ২৬ আগস্ট তাঁকে জেরা করবে আসামিপক্ষ।কাদের মোল্লা ও কামারুজ্জামানকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।