কুষ্টিয়ায় গণপিটুনিতে একজন নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গণপিটুনিতে মিরাজুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার চরাঞ্চলে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসীর দাবি, সে সিঁধেল চোর। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে উপজেলার গোপগ্রাম এলাকায় এক ব্যক্তির বাড়িতে সিঁধ কাটার শব্দে বাড়ির মালিক জেগে ওঠে। তাঁর চিত্কারে এলাকাবাসী জড়ো হয়। এ সময় গণপিটুনিতে মিরাজুল ঘটনাস্থলেই মারা যান।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।