কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার একটি আবাসিক হোটেলে গতকাল বুধবার রাতে র্যাব অভিযান চালিয়ে জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম শাজাহান আলী (৪৫)। তিনি সদর উপজেলার শালদহ গ্রামের বাসিন্দা। র্যাব-১২ সূত্রে জানা গেছে, শাজাহান জাল টাকাসহ ওই আবাসিক হোটেলে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে র্যাযার একটি দল সেখানে গিয়ে শাজাহানকে চ্যালেঞ্জ করে। এ সময় তাঁর কাছে থেকে ১২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী জানান, শাজাহান জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে সদর থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে।