নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে দুজন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চিরাং ইউনিয়নের চিতুলিয়া গ্রামের সাহিদ মিয়া (৩৫) ও মোজাফফরপুর ইউনিয়নের চৌকিধারা নয়াপাড়া গ্রামের রইছ উদ্দিন (৪০)।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাহিদ মিয়া ও রইছ উদ্দিন ধানখেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।