নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে স্থানীয় বিএনপি এবং যুবলীগ কর্মী সমাবেশের ডাক দেওয়ায় প্রশাসন এ আদেশ দিয়েছে। জানা গেছে, উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি কাল বেলা আড়াইটায় স্থানীয় গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন ডাকে। একই সময় ওই মাঠে স্থানীয় ইউনিয়ন যুবলীগও কর্মী সভা ডাকে। এ নিয়ে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন ১৪৪ ধারা জারি করে।কেন্দুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।