জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চারজন সাক্ষী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। আগামী বৃহস্পতিবার এই সাক্ষ্য নেওয়া হবে। এই ক্যামেরা ট্রায়ালে রাষ্ট্রপক্ষের তিনজন ও আসামিপক্ষের তিনজন আইনজীবী এবং আসামি থাকবেন। কোনো সাংবাদিক বা দর্শনার্থী থাকবেন না।রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম সাইফুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এই আবেদন গ্রহণ করেন। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবেদন গ্রহণ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম আটজনের আবেদন করলে ট্রাইব্যুনাল আজ চারজনের বিষয়টি মঞ্জুর করেন।