কিরগিজস্তানের সরকারবিরোধী বিক্ষোভকারীরা গতকাল বুধবার রাতে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী বিশকেক থেকে পালিয়ে গেছেন। গত দুই দিনের বিক্ষোভ ও সহিংসতার মধ্য দিয়ে পতন ঘটল বাকিয়েভের। গতকাল দিনভর সহিংসতায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। বিরোধীরা দেশটির টেলিভিশন ও বেতারকেন্দ্র দখল করেছে এবং পররাষ্ট্রমন্ত্রী রোজা উতুনবায়েভকে প্রধান করে অস্থায়ী সরকার গঠন করেছে। খবর এএফপির।* এর আগের খবর: সারা বিশ্ব পাতায়