খান সরোয়ার মুরশিদকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খান সরোয়ার মুরশিদকে দেখতে আজ বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান।প্রধানমন্ত্রী তাঁর চিকিত্সক ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিত্সার খোঁজখবর নেন। তিনি দেশের এই বিশিষ্ট শিক্ষাবিদের আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ১৮ অক্টোবর থেকে খান সরোয়ার মুরশিদ অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন। খবর বাসসের।