বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্যই সপ্তম সংশোধনী আনা হয়েছিল।’আজ শুক্রবার গুলশানে নিজ বাড়িতে সপ্তম সংশোধনী বাতিলের প্রতিক্রিয়া জানাতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মওদুদ আহমদ আরও বলেছেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা হওয়ার পর যে সপ্তম সংশোধনী বাতিল হবে, এটা স্বাভাবিক ও যৌক্তিক। এখন সরকারের জন্য এ রায় বাস্তবায়ন করাটাই বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার সপ্তম সংশোধনী বাতিল করে এরশাদের সামরিক শাসনকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছেন।