গণপূর্ত অধিদপ্তরের সামনে ককটেল বিস্ফোরণ

গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শাহবাগ থানার পরিদর্শক (এসআই) এম এ জলিল প্রথম আলো ডটকমকে জানান, দুজন যুবক মোটরসাইকেলে করে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি।