গাদ্দাফি সরকারের সঙ্গে গোপন আলোচনার খবর নাকচ করেছে ব্রিটেন

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের সঙ্গে গোপন আলোচনার অভিযোগ নাকচ করে দিয়েছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে আজ রোববার এ খবর জানানো হয়েছে।এর আগে গতকাল শনিবার লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি আল ওবাইদি আল জাজিরাকে বলেছিলেন, লিবিয়া যুদ্ধ নিরসনের উপায় খুঁজতে ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি তিউনিসিয়া গেছেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ও কমনওয়েলথ দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধিই লিবিয়ার সঙ্গে এ ধরনের সমঝোতা আলোচনায় জড়িত নয়। আমাদের অবস্থান পরিষ্কার, গাদ্দাফিকে অবশ্যই যেতে হবে। যাতে লিবিয়ার জনগণ তাদের ভবিষ্যত্ নির্ধারণ করতে পারে।