গুয়েতেমালায় ভূমিধসে নিহত ১৫

উত্তর গুয়েতেমালায় গতকাল মঙ্গলবার ভূমিধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। নিহত লোকজনের মধ্যে তিনটি শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে এ ভূমিধস হয়েছে। ভূমিধসে চারটি বাড়ি বিলীন হয়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ির লোকজন ঘুমিয়ে ছিল।