চট্টগ্রামে পিকেটিংয়ের চেষ্টাকালে ৬ জন আটক

চট্টগ্রামে হরতালের সমর্থনে পিকেটিংয়ের চেষ্টাকালে আজ বুধবার ছয়জনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে জানান, হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করার চেষ্টা করলে কোতোয়ালি থানা এলাকা থেকে চারজন, চান্দগাঁও এলাকা থেকে একজন এবং হালিশহরের বড়পুল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।