পুরান ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার সন্ত্রাসী তাঁদের স্বীকারোক্তি দিয়েছেন। তাঁরা স্বীকার করেছেন, চাঁদা না দেওয়ায় খুন করা হয় আবুল কালামকে।আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১০-এর ধলপুর কার্যালয়ে গ্রেপ্তার হওয়া চারজন আসামি সাংবাদিকদের সামনে এ স্বীকারোক্তি দেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুলতান আহম্মেদ ওরফে ইমু (২২), সুলতান খাঁ (২৫), ইকবাল হোসেন ওরফে হাবু (৪৫) ও ইমরান হোসেন ওরফে উজ্জ্বল (৩০)। র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম (২৭)।