র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি সার্টার গান, একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।র্যাব-৬ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।