চৌকিদারদের বেতন দুই হাজার ৮০০ টাকায় উন্নীত করা হবে

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চৌকিদারদের বেতন দুই হাজার ৮০০ টাকায় উন্নীত করা হবে। এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে। স্থানীয় সরকারমন্ত্রী সংসদে এ কথা বলেন।আজ বৃহস্পতিবার বিকেলে সাংসদ বেনজির আহমেদ চৌকিদারদের বেতন তিন হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করলে স্থানীয় সরকারমন্ত্রী সংসদকে এ কথা জানান।