মাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ছায়া। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়া আহসান, সজল, শাহেদসহ আরও অনেকে।বাবার কাছ থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে রাজীব কেমন যেন বদলে যায়। ব্যবস্থাপক যূথীকে বিশ্বাস করে। কিন্তু এই যূথী প্রতিশোধ নেওয়ার জন্য কৌশলে রাজীবের কাছ থেকে সবকিছু নিজের নামে লিখিয়ে নেয়। একদিন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অফিসে আসে যূথী।