রাজধানীর চারপাশে জলাশয় ভরাটকারী আবাসিক প্রকল্পগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাকৃতিক জলাধার আইন ও ভূমি উন্নয়ন বিধিমালা অনুসারে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ তারা রাজধানীর চারপাশে নদী, খাল, কৃষি জমি ও প্রাকৃতিক জলাশয় ভরাট করে আইন লঙ্ঘন করছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে মোশতাক আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের অনুপস্থিতিতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।মন্ত্রী বলেন, অনুমোদনহীন ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে অবৈধ নির্মাণ অপসারণের কাজ চলছে।এর আগে আজ বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।