জাতিসংঘ সিডও কমিটিতে আবার বাংলাদেশের প্রতিনিধি

২০১০ সালে আবারও জাতিসংঘে নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপ কমিটির (সিডও) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ইসমাত জাহান। গত ২৯ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বোচ্চ ১৫৩ ভোট পেয়ে এই নারী কূটনীতিক নির্বাচিত হন। সিডওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব এটাই প্রথম নয়। এর আগে সালমা খান দুইবার কমিটিতে সদস্য হিসেবে কাজ করেছেন। ১৯৯৭-৯৮ সালে তিনি সিডওর চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।