গত ১২ জুন থেকে সারা দেশের ৬৮টি স্থানে দেওয়া হয় কৃতীদের সংবর্ধনা, যা শেষ হয় ১৪ জুলাই ঢাকার আয়োজনের মধ্যদিয়ে।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সহযোগিতায় সারা দেশে এ আয়োজন করে প্রথম আলো। ব্যবস্থাপনায় ছিল প্রথম আলো-বন্ধুসভা। প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন ও এবিসি রেডিও। ঢাকার আয়োজনে সহযোগী ছিল নন্দন পার্ক এবং চট্টগ্রামের আয়োজনে সহযোগী ছিল ফয়’স লেক কনকর্ড।