জিয়ানগর উপজেলায় চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচনের নির্দেশ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চেয়ারম্যান ইকরামুল কবির মজনুর পদ শূন্য করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক ও ভারপ্রাপ্ত প্রথম জেলা ও সহকারী দায়রা জজ মো. জিয়া হায়দার আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ২০০৯ সালের ১১ মার্চ আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী মতিউর রহমান পিরোজপুর নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।হলফনামায় বিজয়ী প্রার্থী তাঁর নামে বিচারাধীন ফৌজদারি মামলার কথা উল্লেখ করেননি।