নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানকে চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কদমতলী থানায় সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় ডিবি পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ঢাকা মহানগর হাকিম কামরুন নাহার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।