পৃথক ছয়টি মানহানির মামলায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুককে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জয়নাল আবদিন আজ সশরীরে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট এ আদেশ দেন।জয়নাল আবদিনের পক্ষে আইনজীবী ছিলেন মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত—ফারুকের এমন বক্তব্যে জয়ের মানহানির অভিযোগ এনে শরীয়তপুর, নীলফামারী, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও পাবনায় পৃথক ছয়টি মানহানির মামলা করা হয়।