ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুরা সদস্য সোহাগ তালুকদারকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে র্যাব তাঁকে আটক করে। র্যাব-৮ জানায়, আজ সকালে সরই গ্রামের আবদুর রবের বাড়িতে অভিযান চালানো হয়। এ আবদুর রবের ছেলে জেএমবির শুরা সদস্য সোহাগ তালুকদারকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল র্যাব-৮-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছেন, তিনি জেএমবির শুরা সদস্য।