মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশ করায় বিডিআর জওয়ানেরা আজ বেলা ১১টায় হাবিলদারসহ মিয়ানমারের চারজন শ্রমিককে আটক করেছে। হ্নীলা ইউনিয়নের জাজিমুরা থেকে ৪২ রাইফেলস ব্যাটালিয়ন তাদের আটক করে। আটক হওয়া হাবিলদারের নাম উ অং মে টুটাং। শ্রমিকদের পরিচয় জানা যায়নি।হাবিলদার টুটাং জানান, হারিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত বোটের খোঁজে গিয়ে তাঁরা টেকনাফ সীমান্তে ঢুকে পড়েন। ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।