টেকনাফ স্থলবন্দরে তিন দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আজ শুক্রবার থেকে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মুসলমানদের ধর্মীয় উত্সব ঈদুল আজহা উপলক্ষে আজ ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৯ অক্টোবর সোমবার স্থলবন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।