টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা তদন্তে কমিটি

সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবিরউজ্জামান, বিটিআরসির কমিশনার মল্লিক সুধীর চন্দ্র ও মন্ত্রণালযের উপসচিব মো. আবদুল হালিম।