ঠিকানা না পাওয়ায়

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে সংসদীয় উপকমিটিতে হাজির হতে চিঠি দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগে। আর ওই সময়ের সেনাবাহিনীর প্রধান মইন উ আহমেদের চিঠি পাঠানো হবে সেনা সদর দপ্তরে। আগামী দু-এক দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপকমিটি থেকে এ চিঠি পাঠানো হবে। এ দুজনের ব্যক্তিগত ঠিকানা খুঁজে না পাওয়ায় কমিটি এ দুই ঠিকানায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যদের মধ্যে সহিংস ঘটনা তদন্তের জন্য এ দুজনকে কমিটির সভায় ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ প্রতিনিধি