ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অপর সদস্যরা হলেন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক মো. রহমতউল্লাহ, এ এম বাহালুল মজনুন ও প্রক্টর সাইফুল ইসলাম।