হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামে দুই শিশুসন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে পুলিশ আরও দুই মাতব্বরকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ওই গ্রামের চার মাতব্বরকে গ্রেপ্তার করা হলো।গ্রেপ্তার হওয়া দুই মাতব্বর হলেন সুলতানপুর গ্রামের রঙ্গু মিয়া (৩২) ও ফরিদ সুমন চৌধুরী (২৬)।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, রঙ্গু ও সুমনকে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁদেরকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।