বলিউডের অভিনেতা প্রয়াত দেব আনন্দের শেষকৃত্য হচ্ছে আজ সোমবার লন্ডনে। দেব আনন্দের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর পরিবারের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। দেব আনন্দের পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে দেব আনন্দ তাদের বলেছেন, মৃত্যুর পর তাঁর মরদেহ যেন ভক্তদের দেখানো না হয়। বলিউডের চিরসবুজ অভিনেতা ও ফ্যাশন আইকন দেব আনন্দ গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।