দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। তিনি বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মূল উত্পাটন করবে। এসব কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আজ শনিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদেশগামীদের সুবিধার্থে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে। এপ্রিল মাস থেকে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরাই এর সুফল পাবে বলে তিনি মন্তব্য করেন।