দেশে আরও ১৮টি নতুন পৌরসভা হচ্ছে। পৌরসভাগুলো গঠনের প্রস্তাব সরকারের বিবেচনাধীন। আজ সোমবার গাজীপুরের সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংসদকে এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে দেশে মোট পৌরসভা ৩০৯টি।প্রস্তাবিত পৌরসভাগুলো হলো পটুয়াখালীর কুয়াকাটা, নেত্রকোনার কলমাকান্দা, চট্টগ্রামের লোহাগাড়া ও দোহাজারী, সিরাজগঞ্জের তাড়াশ, গাইবান্ধার বোনারপাড়া, পলাশবাড়ী ও সাঘাটা, বাগেরহাটের কচুয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা, টাঙ্গাইলের বাসাইল ও এলেঙ্গা, চাঁদপুরের নারায়ণপুর, বরিশালের উজিরপুর, লালমনিরহাটের হাতীবান্ধা, গাজীপুরের কালীগঞ্জ, মাদারীপুরের রাজৈর ও কুমিল্লার মনোহরগঞ্জ।