দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারেও মানুষ খুশি নয়। জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ নাগরিক মনে করছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার অনেকাংশে বা পুরোপুরি ব্যর্থ। মাত্র ২৭ শতাংশ নাগরিক এ ক্ষেত্রে সরকারকে সফল মনে করেছেন। অথচ আগের বছর ৪৮ শতাংশ নাগরিক এই খাতে সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিলেন। আর সরকারকে ব্যর্থ মনে করেছিলেন ৪১ শতাংশ।