ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন তেলআবিবের একটি আদালত। এই অপরাধে কাতসাভকে চার বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে।আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। ১৯৯০ সালে কাতসাভ পর্যটনমন্ত্রী থাকাকালে এক সহকর্মীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন। এ ছাড়া প্রেসিডেন্ট থাকাকালেও তিনি যৌননিপীড়নের অভিযোগে অভিযুক্ত হন।তেলআবিব আদালতের বিচারক জানিয়েছেন, ওই মহিলার দেওয়া সাক্ষ্য প্রমাণ করে, মোশে কাতসাভের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের দুটি অভিযোগ সত্য। তবে মোশে কাতসাভ এ বিষয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানা গেছে। ২০০৭ সালে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন মোশে কাতসাভ।