বিএনপির নাজমুল হুদাকে ভাইস চেয়ারম্যান এবং মীর মোহাম্মদ নাসিরউদ্দীনকে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্যপদে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী জানান, গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে চেয়ারপারসন খালেদা জিয়া এ দুজনকে মনোনয়ন দেন।