নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পিন্টুর করা এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।আদালতে পিন্টুর পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলাটি পরিচালনা করেন।উল্লেখ্য, ২০০১ সালে ১৬ জুন এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার পরের দিন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে এফআইআর দায়ের করেন। গত বছরের ৯ নভেম্বর এ মামলায় পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। এ বছর ৭ মার্চ পিন্টু জামিনের আবেদন করেন।