নারীদের জন্য...

জনশক্তি অধিদপ্তরে নিবন্ধন করে চাকরি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক নারীদের জন্য ইনস্যুরেন্সের সুবিধা দেবে সরকার। বিদেশে গিয়ে কেউ সমস্যায় পড়লে তাঁকে ওই ইনস্যুরেন্সের-বলে দুই থেকে তিন লাখ টাকা দেওয়া হবে এবং সসম্মানে দেশে ফিরিয়ে আনা হবে। গতকাল শুক্রবার ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি’ উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, বিদেশে যেতে আগ্রহী নারীদের সরকারি উদ্যোগে বিনা খরচে তিন সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের বিদেশেও পাঠানো হবে বিনা খরচে। ফরিদপুর অফিস