আইনের আওতায় না পড়ায় আটকের পরও প্রায় ছয় মণ জাটকাসহ তিন মাছ ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বাগেরহাটের গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বাগেরহাট-পিরোজপুর সড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি পিকআপসহ তাঁদের আটক করা হয়েছিল। বাগেরহাটের শরণখোলা থেকে এসব মাছ খুলনায় নেওয়া হচ্ছিল। কিন্তু গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, ম ৎ স্য আইনে আগস্ট মাসে জাটকা শিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশনা নেই। জেলা ম ৎ স্য কর্মকর্তা বজলুর রশিদও এ তথ্য সঠিক বলে জানিয়েছেন। বাগেরহাট প্রতিনিধি