মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী মণিপুরিদের ৭২তম ‘নুপীলান’ (নারী বিদ্রোহ) স্মরণোৎসব গতকাল বুধবার ভোরে শেষ হয়েছে। উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের রামনগর মণিপুরিপাড়ায় মণিপুরি নারী সমিতি এ উৎসবের আয়োজন করে।কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সংগীত, নৃত্যানুষ্ঠান ও নাটক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মণিপুরি শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। নাটক পরিবেশন করে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল ন্যাশনাল সেন্টারের নাট্যদল।