পথসভাকে ঘিরে বিএনপির দুই পক্ষে চেয়ার ছোড়াছুড়ি

বিএনপির পথসভায় মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার এলাকায় মেয়র মনিরুল হক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথসভার মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ বলেন, বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। পরে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। আহতদের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।