পশ্চিমাদের অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের পরমাণু কার্যক্রম ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।গতকাল মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ এ মন্তব্য করেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইন আজ বুধবার এ খবর জানিয়েছে।পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট নানা সমস্যা সত্ত্বেও ইরান তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাবে বলে উল্লেখ করে আহমাদিনেজাদ বলেন, ‘আমরা পরমাণু-সংক্রান্ত বিষয় ত্যাগ করার লোক নই। এ ব্যাপারে যদি কেউ ইরানকে চাপ দেওয়ার কথা ভাবে, তারা ভুল করবে এবং তাদের আচরণ সংশোধন করা উচিত।’